কিশোর কবিতা # ফাগুনের গান: কানিজ ফাতিমা
কানিজ ফাতিমা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
ছুটছে বাতাস নদীর বুকে পাল উড়িয়ে দূরে
অচিন পাখি গান ধরেছে মায়াবী এক সুরে।
পাখির সাথে নদীর পানি সুর মেলালো আজ
দিকে দিকে নতুন দিনের নতুন কারুকাজ।
কৃষ্ণচূড়া লাল হয়েছে আলতা গায়ে মেখে
শিমুল, পলাশ হাসতে থাকে বাসন্তী রং দেখে।
সূর্যমুখী, গোলাপ রাণী কত ফুলের হাসি
জিনিয়া আর মুনিয়াদের ভালোবাসাবাসি।
হাওয়ার সাথে সবুজ পাতার দারুণ মাখামাখি
গানের সুরে মাতাল করে মিষ্টি কোয়েল পাখি।
আউলা বাতাস বাউলা সুরে ধরলো মধুর গান
দিকে দিকে পড়লো সাড়া মধুর কলতান।
আহ্ কী আলো! মুক্ত বাতাস ফাগুন এলো নাকি!
গাছে গাছে নানান পাখি করছে ডাকাডাকি।
স্নিগ্ধ আলো, ফুলের হাসি দু'চোখ মেলে দেখি
আলসেমিটা ঝেড়ে ফেলে নতুন কাব্য লেখি।
আলোর খেয়ায় মনপবনের নাওটি ছোটে দূরে
বৈঠা ছাড়া ঢেউয়ের তালে গানের সুরে সুরে।
আজকে আমি পাখি হব, নয়তো হবো ঘুড়ি
সাগর তীরের ঊর্মিমালা, কিংবা পাথর নূড়ি।
প্রবাল দ্বীপের গাঙচিলেরা উড়ছে ডানা মেলে
আমিও আজ তাদের দলে দুরন্ত এক ছেলে।
ফাগুন হাওয়ার রঙ মেখেছি আমার দুটি গালে
ঝুঁটি বাঁধা কাকাতুয়া নাচে তালে তালে।
বাঁধনহারা মুক্ত পাখি যেই সেজেছি আমি
রংধনু রং আকাশ যেন নাচে জলে নামি।
নাটাই ছাড়া ঘুড়ি আমি আকাশটা আমার
যেখানে চাই ছুটে বেড়াই ইচ্ছেরা দুর্বার।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

