ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন পুষ্টি সচেতনতা জরুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন পুষ্টি সচেতনতা জরুরী

কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন পুষ্টি সচেতনতা জরুরী

পুষ্টি সচেতনতামূলক এক কর্মশালায় বক্তারা বলেছেন, পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করতে বয়:সন্ধিকালের কিশোর- কিশোরীদের ব্যাপক পুষ্টি সচেতনতা জরুরী।

আজ বুধবার ‘পুষ্টি আমায় করবে সফল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও বিআইআইডি যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা। বিআইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার ও জেলা স্কাউট সম্পাদক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সায়কা সিরাজ প্রমূখ।

বক্তারা বলেন, বয়:সন্ধিকালের কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতাই পারে একটি পুষ্টিসমৃদ্ধ জাতি গঠন করতে। স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হয়ে থাকে তাহলে, পুষ্টি হচ্ছে স্বাস্থ্যের মূল উপাদান। কিশোর কিশোরীদের পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল গাইডস সদস্যরা পুষ্টি সমৃদ্ধ খাবারের বাধা সমূহ এবং এর প্রতিকার নিয়ে দিনব্যাপী কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন।

শেষে স্কাউট ও গার্ল গাইডস সদস্যরা নিজ নিজ এলাকায় একজন পুষ্টি বন্ধু হিসেবে কাজ করার অঙ্গীকার  করে।

জয়পুরহাট ও বগুড়া জেলার ৭৫ জন স্কাউট ও গার্ল গাইডস সদস্য এবং ১৫ জন স্কাউট ও গাইড শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।