কিশোর বাতায়ন ও প্রতিবন্ধীদের ডিকশনারি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা-বিকাশ ও সুস্থ-বিনোদনের জন্য তৈরি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম কিশোর বাতায়ন ‘কানেক্ট’ এবং প্রতিবন্ধীবান্ধব ‘একসেসিবেল ডিকশনারি’ শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলা একাডেমী প্রাঙ্গনে অমর একুশে বইমেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
কিশোর বাতায়ন ‘কানেক্ট’ কিশোরদের জন্য নির্মিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই (http://konnect.gov.bd) প্ল্যাটফর্ম থেকে শিক্ষক, শিক্ষার্থী কিংবা আগ্রহী যে কেউ যে কোন স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। বাংলাদেশের সকল কিশোর যে কোন প্রান্তে বসে এ কিশোর বাতায়নে একই সাথে বিদ্যমান কনটেন্ট দেখতে পারবে ও নতুন কনটেন্ট যুক্ত করতে পারবে। বাতায়ন থেকে কিশোরেরা বই পড়া ও ডাউনলোড করা; সিনেমা দেখা ও তৈরি করে আপলোড করা; বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ, পদার্থ, রসায়ন ও বায়োলজির নানা বিষয়ভিত্তিক কমিকস পড়া, দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা ও হাতে কলমে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে এবং আধুনিক সহায়ক প্রযুক্তি তৈরি হয়েছে যা ব্যবহার করে প্রতিবন্ধীদের জীবনমান আরও উন্নত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় জাতীয় শিক্ষাক্রমের ওপর তৈরি করা মাল্টিমিডিয়া টকিং বুক যা ২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে চলে যাচ্ছে।
উদ্ভাবনের এই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যে এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় ইপসা নামক বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করেছে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ভিত্তিক ‘একসেসিবেল ডিকশনারি’ (অভিগম্য অভিধান) (http://accessibility dictionary.gov.bd) যা ব্যবহার করে বিভিন্ন বয়সের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ইংরেজি ও বাংলা শব্দের উচ্চারণসহ অর্থ শুনতে পারবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






