কিশোর লেখার আয়োজনে শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন উদযাপিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
কিশোর লেখার আয়োজনে শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন উদযাপিত
এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন উদযাপিত হয়েছে ১ নভেম্বর মঙ্গলবার। ছোটদের প্রিয় পত্রিকা ‘কিশোর লেখা’র উদ্যোগে রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে আয়োজিত অনুষ্ঠানে ভক্ত, অনুরাগী ও পাঠকদের ভালোবাসায় স্নাত হন গুণী এই লেখক।
সভায় ফারুক নওয়াজকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জনপ্রিয় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফারুক হোসেন, বিশিষ্ট ছড়াকার আসলাম সানী, কবি নাসির আহমেদ, শিশুসাহিত্যিক আহমেদ জসীম, প্রবন্ধকার আবদুল মান্নান সরকার, শিশুসাহিত্যিক স.ম.শামসুল আলম।
এর আগে শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন টুপটাপ সম্পাদক ও ছড়াকার ওমন ফারুক নাজমুল, সূচনা বক্তব্য রাখেন পঙ্খীরাজ প্রকাশনীর স্বত্বাধিকারী ছড়াকার দেওয়ান আজিজ এবং ফারুক নওয়াজের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন তরুণ ছড়াকার কামাল হোসাইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট ছড়াকার গোলাম নবী পান্না ও মনিরুজ্জামান পলাম।
কিশোর লেখা সম্পাদক শিশুসাহিত্যিক ও সাংবাদিক আইরীন নিয়াজী মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে ফারুক নওয়াজ তার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠিনে কিশোর লেখার ফারুক নওয়াজ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এবং কবিকে ফুল, ক্রেস্ট এবং উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচকবৃন্দ আলোচনায় শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের লেখনী শক্তির ভূয়সী প্রশংসা করে বলেন, ফারুক নওয়াজ শিশু একাডেমি থেকে অবসর নিলেও লেখালেখি থেকে অবসর নেয়ার কোন সুযোগ নেই। বরং তাঁর লেখালেখি এখন আরও অনেক অনেক বেড়ে যাবে। তিনি তার শানিত লেখনি দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন আজীবন। বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বাংলাদেশের শিশুসাহিত্যকে।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ কবিকে ফুল ও অন্যান্য উপহারসামগ্রী দিয়ে জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রাজধানীর ও রাজধানীর বাইরের শতাধিক শিশুসাহিত্যিক, ছড়াকার ও কিশোর লেখার পাঠক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আইরীন নিয়াজী মান্না সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

