ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১১:৫১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম

‘কী খাব সেটাও ঠিক করে দিতে চাইছে‌ বিজেপি’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বেশ কয়েকদিন আগে থেকেই কোমর বেঁধে ভোট প্রচারে নেমেছেন অভিনেত্রী ও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। শুটিংয়ের ব্যস্ততা নেই বলেই ব্যাপক উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত এখন এই তারকা প্রার্থী। এবার আদিবাসীদের কাছে ভোট চাইতে গিয়ে তাদের সঙ্গে গানে ও নাচের তালে কোমর দোলালেন নুসরাত।

বসিরহাট লোকসভার অন্তর্গত সুন্দরবন লাগোয়া জোগেশগঞ্জে কর্মীসভার আয়োজন করে। এই কর্মীসভায় বক্তব্য দেন নুসরাত। জ্বালাময়ী ভাষণ দিয়ে মানুষের মন জয় করলেন তিনি।

নুসরাত বলেন, ‘‌বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জির কন্যাশ্রীর ব্রান্ড অ্যাম্বাসাডর হয়ে গর্বিত। নরেন্দ্র মোদি কন্যাশ্রী প্রকল্পকে কপি করেছেন। মমতা ব্যানার্জির কন্যাশ্রীকে কপি করলে ভালভাবে করতে পারতেন। কিন্তু মোদি একেবারে বাজেভাবে কপি করে ‘‌বেটি বাঁচাও’‌ প্রকল্প করেন। তার জন্য সারা দেশে বরাদ্দ মাত্র ১০০ কোটি। ’

বিজেপি প্রসঙ্গে নুসরাত বলেন, ‘‌আমি তো অভিনয় করি। বিজেপি নেতারা অনেক বড় অভিনেতা। গতকাল চাওয়ালা, আজ চৌকিদার, আগামীকাল আবার অন্য কিছু‌। ’‌

নুসরত বিজেপি প্রসঙ্গে আরো বলেন, ‘‌গেরুয়া জামা পরে ওরা বাংলায় ভোট চাইতে এসেছে। আমরা ভাত–ডাল–তরকারি খাই। ওরা রান্নাঘরে ঢুকে কী খাব না খাব সেটা ঠিক করে দিতে চাইছে‌। ’‌

উল্লেখ্য, তারকাদের মধ্যে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী লড়বেন কলকাতা লাগোয়া যাদবপুর থেকে ও নুসরাত জাহান লড়বেন উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে এবার প্রার্থী করা হয়েছে আসানসোল থেকে।

এ ছাড়া ঘাটাল এবং বীরভূম কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন যথাক্রমে অভিনেতা দেব এবং শতাব্দী রায়।

-জেডসি