কুকুর লেলিয়ে দিয়েছিল ইসরায়েলিরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে আটক করে ইসরায়েলি সেনারা অধিকারকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। আটককৃতদের কয়েকদিন ধরে খাবার দেওয়া হয়নি।
তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করেছে ইসরায়েলি সেনারা। কুকুর লেলিয়ে দিয়েছে এমনকি টয়লেটের পানি পান করিয়েছে।
গত সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত অধিকারকর্মীরা ছাড়া পাওয়ার পর তাদের ওপর হওয়া নৃশংস আচরণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তারা জানান, ইসরায়েলি সেনারা তাদের মারধর করেছিল, জিপ টাই দিয়ে হাত বেঁধে রেখেছিল এবং প্রিজন ভ্যানে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল।
ইতালির অধিকারকর্মী সিজার তোফানি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে ফিরে এসে বলেন, আমাদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে, হয়রানি করা হয়েছে। দেশটির ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেন, ইসরায়েলি সেনারা আমাদের দিকে অস্ত্র তাক করেছিল। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করা রাষ্ট্রে এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ইতালির সাংবাদিক সাভারিও টমাসি জানান, ইসরায়েলি সৈন্যরা ওষুধ আটকে রেখেছিল এবং আটক কর্মীদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করেছে। গ্রেটা থুনবার্গসহ কিছু ইউরোপীয় আইনপ্রণেতা ও অধিকারকর্মীদের সামনে তারা হাসি-তামাসা করেছিল।
তুরস্কের ইস্তানবুলে ফিরে এপির সঙ্গে কথা বলতে গিয়ে অধিকারকর্মীরা জানান, কুকুর লেলিয়ে দিয়ে তাদের ভয় দেখানো হয়েছিল, বন্দুকের লেজার লাইট তাক করানো হয়েছিল এবং ঘণ্টার পর ঘণ্টা শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল।
মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি বলেন, আমাদের টয়লেটের পানি খেতে বাধ্য করা হয়েছিল। অনেকেই অসুস্থ ছিলেন, কিন্তু ইসরায়েলি সেনারা কোনো সহানুভূতি দেখায়নি। হেলিজা জানান, তিন দিন ধরে তিনি খাবার পাননি, কেবল টয়লেট থেকে পানি খেয়ে বেঁচে ছিলেন।
ফ্লোটিলার আগে আটককৃতরা অভিযোগ করেছিলেন, গ্রেটা থুনবার্গকে মাটিতে টেনে নেওয়া, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছিল।
ফ্লোটিলার জাহাজগুলো গাজার নৌ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রায় ৪৫০ জন অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







