ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কুবির শেখ হাসিনা হল উন্মুক্ত হবে ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩১ জুলাই উন্মুক্ত করা হবে কুবির নব-নির্মিত শেখ হাসিনা হল এবং ওইদিন থেকেই হলে উঠতে পারবেন ছাত্রীরা। রবিবার (২৪ জুলাই) শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ছাত্রীদেরকে ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে ১০০ টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ফর্মের সঙ্গে সকল পরীক্ষার মার্কশীট এবং যাদের কোনো সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয়নি তাদের এসএসসি ও এইচএসসি-এর মার্কসিটের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে ২৮ জুলাই সকাল ১০টায় প্রভোস্ট অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।

এ বিষয়ে হল প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, আমরা তিনটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে শিক্ষার্থীদের সিট প্রদান করবো। আগামী ৩১ জুলাই হল উদ্বোধন করা হবে এবং সেদিন থেকেই শিক্ষার্থীরা সিটে উঠতে পারবে।