কুমিল্লার ঘরে উঠছে কৃষকের সোনালী স্বপ্নের ধান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলায় আগাম জাতের বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা। বিশেষ করে এবার ঝড়ঝাপটা তেমন না থাকায় আগেই ধান ঘরে সোনালী স্বপ্নের ধান। পোকার আক্রমণ হিট রোগ আর নানা রোগবালাইয়ের পরও এ বছর ইরি-বোরো ধানের এবারও বাম্পার হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার কৃষকের ঘরে এখন পাকা ধানের মৌ মৌ গন্ধ। মাঠে প্রতিটি ধানের শীষে যেন কৃষকের রক্তপানি করা কান্তিমাখা জীবনের স্বপ্ন জড়িয়ে রয়েছে। তার পরও বাম্পার ফলন আর ঈদের আনন্দে মাঠে মাঠে ধান কাটার উৎসব বইছে।
জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সিদলাই গ্রামের কৃষক আবদুল খালেক বাসসকে বলেন, এ মৌসুমে ৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলন বৃদ্ধিতে শুরু থেকেই কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন ধরনের পরামর্শসহ সহযোগিতা করেন। এ পর্যন্ত আগাম ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। বাকি ধান আগামী সপ্তাহে কাটা হবে। তিনি আরও বলেন, সার-সেচসহ অন্যান্য সুবিধা পাওয়ায় এ বছর তার জমিতে ফলন ভালো হয়েছে। উচ্চ ফলনশীল ধান আবাদ করায় প্রতি বিঘায় তিনি ২০-২২ মণ ধান পেয়েছেন।
বুড়িচং উপজেলা রাজাপুর গ্রামের কৃষক কবির উদ্দিন বলেন, এ মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করেন। তবে এ মৌসুমে সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সবকিছুই বেশি দামে কিনতে হওয়ায় আবাদে তার খরচ বেশি হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার তার জমিতে ভালো ধান হয়েছে। তবে কিছু জমিতে ব্লাস্ট রোগ আক্রমণ করায় কিছু ক্ষতি হয়েছে। এ পর্যন্ত তিনি আগাম জাতের ২ বিঘা জমির ধান কেটেছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে যদি ধান কাটা শেষ করতে পারেন তাহলে তিনি লাভবান হবেন।
জেলার আদর্শ সদর উপজেলার কৃষক মির্জা স্বপন বলেন, রোদ বৃষ্টি ভিজে দিন রাত পরিশ্রম করে এ মৌসুমে ৪ বিঘা জমিতে বোরো ধান আবাদ করা হয়। সময় মতো পানি, বীজ, সার পাওয়ায় ও সঠিকভাবে জমির পরিচর্যা করায় ধানের ফলন ভালো ফলন হয়। ১ বিঘা জমির ধান কাটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।
ধান ব্যবসায়ী কুদ্দুস জানান, ১১শ টাকা মণ ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরও বাড়বে।
এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মিজানুর রহমান বলেন, এ বছর কুমিল্লা জেলায় ১৬০ হাজার ৮ শত হেক্টর আবাদ লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে, অর্জিত হয়েছে ১৬১ হাজার ৪৫৩ হেক্টর। বিভিন্ন উপজেলার ধানকাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত ১৫ পারসেন্ট ধান কাটা হয়েছে।
বর্তমানে ধানকাটার জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। এ বছর কুমিল্লার বিভিন্ন উপজেলাজুড়ে বোরো ধানের বাম্পার ফলনে বাঁধ-ভাঙা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কৃষকরা। দিগন্তজোড়া সোনালী ফসলের মনোরম দৃশ্য যেন পেতে রাখা গালিচা। তবে এক সপ্তাহ পরে শুরু হবে ধান কাটার মহোৎসব। প্রচন্ড তাপদাহেও খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনালী স্বপ্ন ঘরে তোলার কাজে ব্যস্ত থাকবেন কৃষক-কৃষাণীরা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











