ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে মারা গেছেন কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাহমিনা মুনা (৩২)।

রোববার (৪সেপ্টেম্বর) রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষিকার বাবার বাড়ি কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায়। বাবার নাম মো. ইউনূস। স্বামীর বাড়ি চান্দিনা উপজেলার হারং। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে নগরীর রেসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুন তিনি দগ্ধ হন। তাকে রক্ষা করতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন সালাহউদ্দিনের হাতে। এ সময় তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন শিক্ষিকার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মুনা ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার ২ বছর ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।