কুমিল্লায় খেজুরের রসের হাট, ব্যাপক আগ্রহ ক্রেতাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলার গোমতী নদীর বাঁধের পাকা সড়কের দু’পাশে সারি সারি খেজুর গাছ। টাটকা রস গাছ থেকে নামিয়ে আনা হলো। নদীর পাশের সড়কের পাশে বসেই চলল কেনাবেচা। কেউ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, আবার কেউ সেখানে বসেই গ্লাসে করে পান করছে। টাটকা খেজুরের রস আস্বাদনে এমন হাট বসেছে গোমতী নদীর বাঁধের সড়কের পাশে গোলাবাড়ী এলাকায়।
বুধবার ভোরবেলায় সেখানে গিয়ে দেখা গেছে, শত শত মানুষ ভিড় করে খেজুরের রস কিনছে। গাছের টাটকা খেজুরের রসের এমন বিকিকিনি চলায় পুরো এলাকা এখন ভোরবেলা সরব থাকে।
আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, প্রথম দিন রস সংগ্রহ করার খবর পাওয়ায় পরদিন থেকে শহরসহ দূরদূরান্তের মানুষ ভোর পাঁচটা থেকে ঘণ্টাখানেক অপেক্ষা করে রস কিনছে। প্রতি লিটার ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক গ্লাস রস খুচরা ১৫ টাকায়ও বিক্রি হচ্ছে। ভোরবেলা মোটরসাইকেল দিয়ে কুমিল্লা শহর থেকে কয়েকজন বন্ধু নিয়ে রস খেতে এসেছেন তামজিদ, সম্রাট ও ফাহিম। তারা বলেন, কোনো দিন খেজুরের টাটকা রস দেখিনি, খাইওনি। লোক মারফতে জেনে আজ খেতে এলাম। অনেক ভালো লেগেছে।
রস সংগ্রহ ও বিক্রির কাজটি করছেন আবদুল্লাহ ও সিয়াম তারা বলেন, নির্ভেজাল রসের চাহিদা বেশি হওয়ায় দামও ভালো পেয়েছি। ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। নিপাহ ভাইরাস থেকে রক্ষা পেতে কলসীর মুখে জাল বেঁধে দেন। এতে করে বাদুড়সহ যেকোনও পাখি সেই গাছের রস পানে বাধা পায়।
খেজুরগাছের রস সংগ্রহ সম্পর্কে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, কুমিল্লা অঞ্চলের মাটিও খেজুর গাছের জন্য উপযোগী। এ অঞ্চলের মাটি অম্ল বলে গাছে রস হবে ভালো। তবে ফল হওয়ার সম্ভাবনা কম।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



