কুমিল্লায় টিকা নেওয়ার একদিন পর মারা গেলেন গৃহবধূ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
করোনার টিকা নেওয়ার একদিন পর কুমিল্লার লাকসাম উপজেলার এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
টিকা নেওয়ার আধাঘণ্টা পর ওই গৃহবধূর বুকে, পেটে ব্যথা ও বমি শুরু হয়। এর পর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোটইশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম শামসুন নাহার (৬০)। তিনি উপজেলার কোটোশা গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের কোয়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকে ৭৫০ জনকে করোনা টিকা দেওয়ার সময় নির্ধারিত ছিল। উপজেলা স্বাস্থ্য সহকারী অজিফা খাতুন ও ক্লিনিকের দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার পূরবী রানী দাস ওই দিন সেখানে দায়িত্ব পালন করেন।
টিকা কার্ডে সময়মতো তারিখে টিকা না নিয়ে এবং ওই ক্লিনিকে না গিয়ে শামসুন নাহার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য সহকারী অজিফা খাতুনের বাড়িতে টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার আধাঘণ্টা পর তার বুকে ব্যথা শুরু হয়। কোটইশা নিজ বাড়িতে এসে শামসুন নাহার পেটে ও মাথাব্যথার পাশাপাশি বমি করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার ছেলে শহিদ উল্লাহসহ বাড়ির স্বজনরা শামসুন নাহারকে প্রথম স্থানীয় প্রাইভেট হাসপাতালে পরে কুমিল্লা হাসপাতালে নিলে শুক্রবার রাত ৩টায় দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এবং স্থানীয় চেয়ারম্যানসহ শনিবার নিহত ওই গৃহবধূর বাড়িতে আসেন।
টিকা প্রদানকারী উপজেলা স্বাস্থ্য সহকারী অজিফা খাতুন যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার ওই এলাকায় ৭৫০ জনের কার্ড অনুযায়ী টিকা দেওয়া হয়েছে। সেই দিন অন্যদের সঙ্গে শামসুন নাহার টিকা নিতে কেন্দ্রে আসেননি। তাকে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম ডোজ ও ৬ জুনে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার আমার বাড়িতে টিকা গ্রহণ করেছেন সম্পন্ন মিথ্যা কথা। স্থানীয়দের কাছে শুনেছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। আমাকে ফাঁসাতে স্থানীয় চেয়ারম্যান এ নাটক সাজিয়েছেন।
নিহত শামসুন নাহারের ছেলে শহিদ উল্লাহ ও মেয়ে মাহমুদা আক্তার বলেন, আমার মায়ের টিকা দেওয়ার কার্ড করে দেবে বলে ৩০০ টাকা নেওয়া হয়েছে। কার্ডে নির্ধারিত সময়ে লেখা থাকলেও ওই সময় তিনি টিকা দেননি। নভেম্বর ৩০ তারিখে রাস্তার মধ্যে প্রথম টিকা দেওয়া হয়। পরে চলতি মাসে ৯ ডিসেম্বর সন্ধ্যায় টিকা প্রদানকারী মাঠকর্মী অজিফার নিজ ঘর থেকে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আধাঘণ্টা পর মা বাড়িতে আসেন। ফেরার পর তার বুকে, পেট ও মাথাব্যথা শুরু হয়। এর পর বমি করতে করতে মা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে রাতেই মারা যান। টিকা প্রদানকারী মাঠকর্মী অজিফা খাতুনের ভুলের কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম; তবে কী কারণে ওই শামসুন নাহারের মৃত্যু হয়েছে তা তদন্ত করে বলা যাবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



