ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৩৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, দুই সন্তান আহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলায় মোকাম ইউনিয়নের ভাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৪৫) ও তার স্ত্রী লুৎফা বেগম (৩৯)। আহতরা হলেন- তাদের দুই সন্তান সাঈম (৯) ও নিসা(৬)।

জানা গেছে, বুধবার (১৩ জুলাই) রাত ৯টায় আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে এসে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন ইদ্রিস, লুৎফা ও তাদের দুই সন্তান। পরে হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও দুই সন্তান আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল রহমান, নিহতদের দুই সন্তান মারাত্মক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে বাস ও বাসের চালক আব্দুর রহমানকে আটক করা হয়েছে।