ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:২১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাসের শ্রমিকদের মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ ৩ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। 

শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে এ ধর্মঘট চলছে। তবে এ ৩ রুট ছাড়া অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এ ৩ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

তিনি আরো বলেন, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে মিটিং করি। এ সময় সেখানেই তারা বাসের স্টাফদের মারধর করে। এতে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় পক্ষ মিলে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুরে যেতে চরম দুর্ভোগে পড়ছে এসব রুটের শত শত যাত্রী।

কুষ্টিয়া থেকে যশোরগামী গড়াই পরিবহনের এক যাত্রী বলেন, শুক্রবার সকালে যশোর যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখি কোনো বাস নেই। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। যদি সম্ভব হয়, তাহলে ট্রেনে যাব দুপুরে।
আরেক এক যাত্রী জানান, যে কোনো ইস্যু নিয়ে হুটহাট করেই পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট করে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।