কুষ্টিয়ায় ছাত্রীদের যৌন নিপীড়ন, শিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে নাহারুল ইসলাম নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, সহকারী শিক্ষক নাহারুল ইসলাম আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নানারকম অশ্লীল কথাবার্তা বলে এবং ওই ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন।
সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর ক্লাস চলাকালীন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়টির পুরাতন ভবনের বারান্দায় ডেকে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে অভিযুক্ত সহকারী শিক্ষক নাহারুল ইসলাম। ঘটনার বিষয়ে ওই ছাত্রী পরদিন তার অভিভাবককে বিষয়টি বললে তার অভিভাবক এসে প্রধান শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিকে বিষয়টি অবহিত করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হোগলবাড়ীয়া ইউপির চেয়ারম্যান সেলিম চৌধুরী শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে বসলে মুহুর্তের মধ্যেই ওই স্কুল ছাত্রীর সহপাঠীদের মধ্যে যৌন-নিপীড়নের বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অভিযুক্ত সহকারী শিক্ষক নাহারুলকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে।
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সহকারী শিক্ষক নাহারুল ইসলাম অতীতেও একই ধরনের কর্মকান্ডে অভিযুক্ত হওয়ায় তাকে প্রায় দশ মাস সাময়িক বরখাস্ত করে রেখেছিল স্কুল পরিচালনা পরিষদ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সেখানে এ ধরনের ঘটনা খুবই দুঃখজন। পুলিশ অভিযুক্ত নাহারুলকে আটক করে নিয়ে গেছে। আমরাও যৌন নিপীড়নের এই ঘটনায় সহকারী শিক্ষক নাহারুলের বিরুদ্ধে বেশ কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে পরিচালনা পরিষদের মিটিং ডেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় নাহারুল ইসলাম নামে এক শিক্ষককে আমরা আটক করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








