ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৩৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা অঞ্জনা (৪০) ও ছেলে ইফতিয়াজ (২২) নামে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯ টার সময় কুষ্টিয়া বটতৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কবুরহাট এলাকার নামজুলের স্ত্রী অঞ্জনা এবং নিহতের বড় ছেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র ইফতিয়াজ। এ ঘটনায় ছোট ছেলে ইফাদ (১০) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের কবুরহাট থেকে মোটরসাইকেল যোগে মা ও দুই ছেলে নানির বাসা মোল্লাতেঘরিয়া নামক স্থানে যাওয়ার পথে এবং অপর দিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ থেকে পাবনা যাওয়ার পথে বটতৈল মোড় এলাকা পৌছামাত্রই মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে মোটরসাইকেল চালক ইমতিয়াজ ঘটনাস্থলে মারা যান এবং ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত এসে মা ও ছোট ভাইকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় নিহতের মা অঞ্জনা মারা যায়। বর্তমানে নিহতের ছোট ভাই ইফাদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে হাইওয়ে ওসি মো: ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।