ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কুসিক নির্বাচন: ছেলের পোস্টার টানাচ্ছেন মা!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৩ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

পোস্টার ভাঁজ করছেন। ভাঁজ করা পোস্টার থেকে একটা একটা নিয়ে পলিথিনের ভিতরে মোড়াচ্ছেন। ঘরের মেঝেতে পিঁড়ি পেতে বসে প্লাস্টিকের রশিতে ভাঁজ তুলে দিচ্ছেন। তাতে স্ট্যাপলারের পিন দিয়ে পোস্টার আঁটকাচ্ছে নাতিরা। নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়ায় বাসন্তী রাণী দাসের (৬০) ঘরে দেখা মিলে এমন চিত্র। ছেলে বিকাশ চন্দ্র দাস এবার কুমিল্লা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ঘুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ছেলের কষ্ট দেখে মা নিজে পোস্টার বাঁধাই করে দিচ্ছেন।

এই বিষয়টি বিকাশ তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করলে তা দ্রুত সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পরে।

কাউন্সিলর প্রার্থী বিকাশ দাস বলেন, ‘যখন দেখি আমার মা এগুলো করছেন, আমার খুব কান্না পায়।’ একথা বলেই চোখের কোনে আসা জল মুছতে শুরু করেন বিকাশ দাস।

বিকাশের মা বাসন্তী রাণী বলেন, ‘আমার ছেলে নির্বাচনে খাড়াইছে। আমার ছেলের কষ্ট হয়। নির্বাচনে দৌড়ায়, আবার অন্য কাজ করে। কষ্ট হয় দেইখা আমি পোস্টার গুলো ঠিক কইরা দেই।’

ছেলের নির্বাচনে মায়ের এমন কাজে নগর জুড়ে প্রশংসিত হচ্ছেন বাসন্তী রাণী।

বিকাশ দাস বলেন, ‘আমার অত টাকা পয়সা নেই। তাই আমি বন্ধু-বান্ধব থেকে ঋণ করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার পোস্টার ভাঁজ করার লোক নাই। আমার মা রাত জেগে পোস্টার ভাঁজ করেন।’

ঘুড়ি প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘ভগবান যেন আমার মায়ের আশা পূরণ করে। আমি যেন মানুষের সেবা করার সুযোগ পাই’।

বিকাশের মা বাসন্তী রাণী বলেন, ‘কিছুক্ষণ বসে থাকলে কোমর ধরে যায় বাবা। তাই বেশি করতে পারি না। সকালে বসলে ১০টা পর্যন্ত করি। আবার সন্ধ্যায় বসে রাত এগারোটা পর্যন্ত করি।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে দেশের সেবা ও জনগণের সেবা করতে নির্বাচন করে। দুর্নীতি করবে না। যদি দুর্নীতি করে তাইলে এর শাস্তি= পরকালে সে পাবে।’

উল্লেখ্য, আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি নির্বাচন। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর, ৩৬জন সংরক্ষিত কাউন্সিলর ও ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।