কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী ধরা পড়েছেন। পাসপোর্ট অফিসের কাউন্টারে তাদের দেখে সন্দেহ হয়। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা ঠিক মতো বলতে না পারায় তাদেরকে সদর থানা পুলিশের সোপর্দ করে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন। পরে পুলিশ তাদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে জানান।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১ এর ডি-ব্লকের খুরশিদা আক্তার (১৯)। তার বাবার নাম সৈয়দ আহম্মদ এবং মায়ের নাম সৈয়দা খাতুন। অপরজন ২৭ নং ক্যাম্পের ব্লক-৯ এর হাসিনা আক্তার বেবি (১৮)। তার বাবার নাম তৈয়ব আলী এবং মায়ের নাম আরফা বেগম।
আটককৃত দুই তরুণীর বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
এ বিষয়ে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন বলেন, হাসিনা আকতার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের আজিজুল হক ও নুরনেসা বেগমের সন্তান এবং খুরশিদা আক্তার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন।
এ সময় তাদের সঙ্গে কথা বলে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিল।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








