কুয়াকাটায় পর্যটকের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে অগনিত পর্যটকের আগমনে উৎসব মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। ঝাউ বাগান, শুটকি পল্লী, গঙ্গামতি, লেম্বুর বন, বৌদ্ধ বিহার ও রাখাইন মার্কেটসহ সকল পর্যটন স্পটে এখন পর্যটকদের পদচারণা। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে উপভোগ করতে গত শনিবার থেকে এ সকল পর্যটকের আগমন ঘটে সৈকতে।
রমজানের পর বিপুলসংখ্যক পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলের কক্ষ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতসহ পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক তানিম চৌধুরী বলেন, একসময় কুয়াকাটা আসতাম ৮/৯ টি ফেরিপার হয়ে, আজকে এসে এত পর্যটক দেখে হতবাক হয়ে গেছি। এ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়ে গেছে।
খাবার হোটেল ব্যবসায়ী কাওসার আহমেদ বলেন, রমজানের কারণে দীর্ঘ একমাস হোটেল বন্ধ ছিল। এখন ঈদ উপলক্ষে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে। আগে শীতের সময় পর্যটক বেশি হতো। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি বেড়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শরীফ বলেন, আমাদের হোটেল গুলোর বেশিরভাগ রুম বুকিং হয়ে গেছে। আমরা পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করেছি।
টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আজকে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। আমরা তাদের নিরাপত্তার জন্য পর্যটন স্পট গুলোতে টহল পুলিশ ডিউটিতে রেখেছি। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটকের নিরাপত্তার জন্য মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ সার্বক্ষণিক ডিউটিতে আছে। খাবার হোটেল ও আবাসিক হোটেল গুলোও পর্যটকদের সেবায় নিয়োজিত। পর্যটকের গাড়ি পার্কিংয়ের কথা চিন্তা করে কুয়াকাটায় নির্মাণাধীন পৌর বাসস্ট্যান্ড খুলে দেয়া হয়েছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








