কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে কঙ্গনাকে আইনি নোটিস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ফাইল ছবি।
কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে আইনি নোটিস পাঠিয়েছে দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি।
তাদের দাবি, ‘কৃষকদের মা’ হিসেবে পরিচিত ‘শাহিনবাগ দাদি’কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন কঙ্গনা। এ জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাকে। একজন প্রবীণকে এ ভাবে হেয় করার অধিকার তার নেই।
অভিনেত্রীর বিরুদ্ধে কেন এই আইনি পদক্ষেপ? কমিটির যুক্তি, কঙ্গনা যদি তার বাংলো ভাঙা নিয়ে মুম্বই কর্পোরেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমর্থন চাইতে পারেন তাহলে দেশের কৃষকদেরও অধিকার আছে নয়া কৃষি বিল নিয়ে সংবিধান মেনে শান্তিপূর্ণ আন্দোলন করার। সেই প্রতিবাদকে, দেশের কৃষকদের কঙ্গনা এ ভাবে অবমাননা করতে পারেন না।
প্রসঙ্গত, গত ২৭সেপ্টেম্বর ভারতে নয়া কৃষি আইন পাশ হওয়ার পরেই এ আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু হয়েছে। পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের স্লোগানে এখন রাজধানীর চরদিকে। কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে পথে নেমেছেন কৃষকেরা। তখনই এই প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে মন্তব্য ছুঁড়ে দেন কঙ্গনা। শুধু এটুকুই নয়। সাম্প্রতিক টুইটে এই অভিনেত্রী আক্রমণ করতে ছাড়েননি শাহিনবাগ খ্যাত ৮২ বছরের বিলকিস বেগমকেও।
তিনি বলেছেন, বিলকিস এই আন্দোলনেও হাঁটছেন! ১০০ টাকার বিনিময়ে নাকি বিভিন্ন প্রতিবাদে এদের রাস্তায় নামানো হচ্ছে। টুইটে এই অভিনেত্রী লেখেন, ‘লজ্জা...কৃষকের নামে যে যার আখের গোছাচ্ছে। আশা করি, দেশদ্রোহীরা যাতে সুযোগ নিতে না পারে, সে দিকে খেয়াল রাখবে আমাদের সরকার। তার ফলে শাহিনবাগের মতো আরও একটা হিংসার সূত্রপাত ঘটবে না আশা করি। রক্তলোভীদের দল ও টুকরে গ্যাংকে তাদের স্বার্থসিদ্ধি করা থেকে আটকানো উচিত।’
ডিএসজিএমসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, পরিস্থিতি বিচার করে সরকার যেন অতি দ্রুত কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










