ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৮:৩৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

কেনিয়ায় স্কুলে পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩৯ জন।

সোমবার দেশটির কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

কেনিয়ার রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা বলেন, আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।

-জেডসি