কোটিতে তানজিন তিশার হাফ সেঞ্চুরি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
হাফ সেঞ্চুরি হাঁকালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দেশের প্রথম নাট্যাভিনেত্রী হিসেবে এর আগে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিলেন মেহজাবীন চৌধুরী। তার পরে এ রেকর্ডের মাইলফলক ছুঁলেন তিশা। তার অভিনীত একান্নটি নাটক ইতোমধ্যে কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে।
এমন সাফল্যে উচ্ছ্বসিত তানজিন তিশা বলেন, এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের যে এতগুলো কাজ অনেক দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তারা সেগুলো পছন্দ করেছে। আমি চেষ্টা করছি সবাইকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক রয়েছেন তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।
এই তারকা আরও বলেন, আমার কাছে মনে হয় ভিউ একটা সংখ্যা মাত্র। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। ভিউ আর মান দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তবে কাজের ক্ষেত্রে আমি এখন মানটা সবার আগে দেখি। যেমন- এবার ঈদে মাত্র পাঁচটা কাজ করেছি, কাজগুলো দর্শক পছন্দও করেছেন। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজটাই করতে চাই।
সম্প্রতি ‘কঞ্জুস ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ২’ নাটক দুটি কোটির ক্লাবে প্রবেশ করে। সব মিলিয়ে অভিনেত্রীর কোটি ভিউ অতিক্রম করা নাটকের সংখ্যা দাঁড়ায় ৫১টি। নাটকগুলো হলো- অবুঝ দিনের গল্প, ঘটক, শেষটা অন্যরকম ছিল, প্রেমছবি, ছেলেটা বেয়াদব, জীবন, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, দ্য অ্যান্ড, হঠাৎ দেখা, মোবাইল চোর, একবার বলো ভালোবাসি, তাকে ভালোবাসা বলে, কেমন যেন তুমি, শুনতে কী পাও, ভালোবাসি তুমি আমি, মি এন্ড ইউ, অনলি মি, মধ্যবিত্ত, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, প্রেমে পড়া মানা, আমার প্রেম তুমি, ভালোবাসা তুই, খুঁজছি তোমায়, এক মুঠো প্রেম, হ্যালো শুনছেন?, আনটোল্ড লাভস্টোরি, ভেরি রিসেন্টলি, বউ এতো সুইট কেন?, লুল, আফ্রিকান বউ, অবুঝ দিনের গল্প - ২, তুমি আমার হবে, ওয়েডিং ক্রাশ, দরদ, এক্স-ওয়াইফ, আই অ্যাম সিঙ্গেল, বিউটিফুল লায়ার, ওলট পালট, অ্যারেঞ্জ লাভ, ডিয়ার লাভ, ব্রেক আপ, প্রেম অল্প স্বল্প, নয় অভিনয়, কঞ্জুস, বেয়াইন আই লাভ ইউ, চিংকি পিংকি, ওয়াইফ অব দ্য ইয়ার, মেয়েটির চোখে ছেলেটি ভালো না, কঞ্জুস ২, বেস্ট ফ্রেন্ড ২ ইত্যাদি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








