কোরবানির প্রিয় পশুটির সঙ্গে শিশুদের ঈদ আনন্দ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
কোরবানির ঈদ এলেই ঘরের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠে। কোরবানির গরু, ছাগল পেয়ে যারপরনাই খুশি হয় বাচ্চাগুলো। আবার ঈদের দিন প্রিয় পশুকে কোরবানি দেয়ার সময় অনেক বাচ্চারা চোখের পানিও ফেলে।
এটাই কোরবানির বিশেষত্ব। কোরবানির ইতিহাস সুপ্রাচীন। হজরত ইব্রাহিম (আ.)-এর সুন্নত অনুসরণ করেই সারা বিশ্বের মুসলমানরা ১০ জিলহজ কোরবানি দিয়ে থাকেন। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির জন্য মহান আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছিলেন। পরপর দুবার তিনি পশু কোরবানি করেন। তৃতীয়বার একই নির্দেশ পেয়ে তিনি অনুধাবন করেন, পুত্র ইসমাইলের চেয়ে প্রিয় তার কেউ নেই। আল্লাহপাক তাকেই কোরবানি করতে নির্দেশ দিচ্ছেন। হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে আল্লাহর নির্দেশ জানালেন। শিশু ইসমাইল (আ.) নির্ভয় চিত্তে সম্মতি দিয়ে পিতাকে আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে বলেন। কোরবানি করতে উদ্যত হজরত ইব্রাহিম (আ.) পুত্রস্নেহে যেন হৃদয় দুর্বল না হয়ে পড়েন, সে জন্য তিনি চোখ বেঁধে নিয়ে পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন। আল্লাহ তাআলার অপার কুদরতে এ সময় হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে যায়।
তাই কোরবানির পশুর প্রতি সেরকমই ভালবাসা থাকতে হয়। সে ভালবাসাটা বাচ্চাদের মধ্যেই পাওয়া যায়। ছোট ছোট শিশুরা কোরবানির পশু বাসায় আনার পর পরই নিজের হাতে গরুকে খড়,ভূষি খাওয়ায়। ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। বিভিন্ন গাছের পাতা খাওয়ায়।
সেরাজুস সালেকীন তামজীদ ও তাবাস্সুম তৈয়বা দুই ভাই-বোন। তাদের বাবা এবার গরু কিনেছেন। গরু দেখে দুজনেই বেজায় খুশি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৈয়বার প্রিয় গরু। তৈয়বা বলল, আমার গরু ভাল লাগে। কারণ গরু ছাগলের চেয়ে বড়। আমাদের গরুটি বুধবার জবাই করা হবে। তখন আমার খুব খারাপ লাগবে। তৈয়বার ভাই তামজীদ বলল, আমাদের গরুটি অনেক শান্ত। কাউকে গুঁতা মারেনা। দুই ভাই-বোন এর মধ্যে গরুর নামও রেখেছে ফেলেছে। ওদের গরুর নাম প্রিয়।
এরকম ঘটনা শুধু তামজীদ তৈয়বার নয়, বরং প্রতিটি পরিবারের বাচ্চাদের গল্প। যারা কোরবানির তিনদিন আগে কেনা পশুর জন্য নিজের ভালবাসা, পছন্দ উজাড় করে দেয়। এভাবেই কোরবানির ঈদ সবার ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ। শিক্ষা আসুক কোরবানির মহত্ম ও আত্বত্যাগের মাঝেই।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


