কোরবানির বর্জ্য অপসারণে সময় বেঁধে দিলেন দুই মেয়র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
ঈদের দিন বেলা ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করতে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভায় তিনি এ নির্দেশনা দেন। অন্যদিকে আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
পশুর হাটের বর্জ্য সীমিত পরিসরে ঈদের দিন রাত থেকে অপসারণ শুরু করার দিকনির্দেশনা দিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যেসব মহল্লায় ও এলাকায় পশুর হাট রয়েছে, সেসব পশুর হাট থেকে ঈদের রাতে ১২টার আগে থেকে আমরা বর্জ্য অপসারণ শুরু করতে চাই।
তিনি আরও বলেন, রাত ১১টা, ১২টা থেকে হাটের পরিধি কমতে শুরু করে। পশু কমতে শুরু করে। সেক্ষেত্রে অগ্রিম যদি আমরা কিছু বাঁশ খুলে, কিছু জায়গা কমিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তী কাজটা আমাদের আরো সুবিধা হবে। না হলে একদিকে হাটের বর্জ্য আবার অন্যদিকে পশুর বর্জ্য, দুটি অপসারণ কার্যক্রম করতে হিমশিম খেতে হয়। সেজন্য আগে রাত হতেই হাটের বর্জ্য অপসারণ শুরু করব, কমিয়ে ফেলব। তাহলে আমরা সুন্দরভাবে পরিষ্কার কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারব। ঢাকাবাসীকে দ্রুত একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।
এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস কোরবানির স্থান ও বাসাবাড়ি থেকে সকল পশুর বর্জ্য সন্ধ্যা ৬টার মধ্যে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে নিয়ে যেতে কাউন্সিলরদের জোর তদারকিরও নির্দেশ দেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










