ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কোরবানির বাজার কাঁপাতে আসছে আসমার লালু পালোয়ান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার

আসমা খাতুন তার বাড়িতে লালন পালন করেছেন লালু পালোয়ানকে।

আসমা খাতুন তার বাড়িতে লালন পালন করেছেন লালু পালোয়ানকে।

কোরবানি ঈদকে সামনে রেখে আসমা খাতুন তার বাড়িতে লালন পালন করেছেন লালু পালোয়ান নামের এক বিশাল আকৃতির ষাঁড়। ষাঁড়টির ওজন এরই মধ্যে ৮শ’ কেজি ছাড়িয়ে গেছে। ঈদের বাজারে ভালো দামের আশা করছেন আসমা।

যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের দক্ষিণপাড়ার আসমা খাতুনের বাড়িতে লালু পালোয়ান নামের ষাঁড়টিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের মানুষ। 

ইউটিউবে বড় বড় গরু দেখে আসমার মনে শখ জাগে বড় গরু পালনের। তাই কোরাস জাতের ফ্রিজিয়ান গাভী কিনেন তিনি। এই গাভীর জন্ম নেওয়া এই ষাঁড়টি এখন তার স্বপ্ন পূরণ করতে চলেছে। মাত্র ৩ বছরেই তৈরি করে ফেলেছেন লালু পালোয়ানকে। 

৪ দাঁতের ষাঁড়টির উচ্চতা প্রায় ৫ ফুট। ষাঁড়টির দৈর্ঘ্য ও প্রস্থ ৬ ফুট। আর ওজন ৮শ’ কেজি ছাড়িয়েছে।

এই লালু পালোয়ানের ওপর ভর করে কোরবানি ঈদকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন আসমা খাতুন। কোন হরমোন ইনজেকশন ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়েই সন্তানের মত যত্ন করে লালন-পালন করেছেন ষাঁড়টিকে। আর বিশাল আকৃতির এ নেপাল জাতের ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা।

আসমা খাতুন বলেন, অনেক কষ্ট করে সন্তানের মত লালন-পালন করেছি লালু পালোয়ানকে। এখন অনেক বড় হয়ে গেছে। তাকে রাখার মত জায়গা আমার নেই। আমরা সাধারণ মানুষ, তাই ভালো দাম পেলে বিক্রি করতে চাই।

আসমা খাতুনের স্বামী বাবলু হোসেন জানান, তিনি জমি মাপের (আমিন) কাজ করেন, পাশাপাশি বাড়িতে গরু পালন করেন। আর সব কিছু দেখা শোনা করেন তার স্ত্রী আসমা খাতুন।