কোয়ারেন্টাইন শর্ত না মানায় প্রবাসীকে অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারি আদেশ অমান্য করে লোকালয়ে ঘুরে বেড়ানোর জন্য মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এই দণ্ড প্রদান করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রোহা গ্রামের ফকির আলীর ছেলে ইরাক প্রবাসী মো: মকবুল হোসেন (২৮)। তিনি গত ৫ মার্চ ছুটি নিয়ে ইরাক থেকে গ্রামের বাড়ি আসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশফেরত প্রবাসীদের নিজ বাড়িতে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে করোনাভাইরাসের বিষয়ে। তারপরও আইন অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে স্থানীয় বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, কোয়ারেন্টাইন শর্ত না মেনে লোকালয়ে ঘুরে বেড়ানোর দায়ে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের তারু মিয়ার পুত্র সৌদি প্রবাসী লাল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, দেশে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।এর ফলে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


