কোয়েলের কোলে নবজাতক, ছবি ভাইরাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
কোলে ফুটফুটে নবজাতক এক শিশু। তাকে পরম মমতায় জড়িয়ে ধরেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। এর পরই থেকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে জনমনে। টলিউড অভিনেত্রীর কোলে এই শিশুটি কে? তবে কি মা হলেন রঞ্জিত মল্লিকের মেয়ে!
অবশ্য কোয়েলের মা হওয়ার কথা একেবারেই সত্যি নয়। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে একথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কোয়েল লিখেছেন, শিশুটি তার প্রিয় বন্ধু অন্তরার সদ্যোজাত ‘রাজপুত্র’।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কোয়েলের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে। সকলেই সদ্যোজাত সন্তান ও তার মা অর্থাৎ কোয়েলের বন্ধু অন্তরার জন্য শুভকামনা জানিয়েছেন।
এই মুহূ্র্তে কোয়েল মল্লিক তার দুটি ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত। অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ ছবিতে নারী গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। অন্যদিকে হোম প্রোডাকশন সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘বনি’তে তাকে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে। ছবিটির পরিচালনাও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। ‘বনি’তে কোয়েল, পরমব্রত ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিকরা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব