ক্যাটরিনাকে বিয়ের অনুরোধ কি রাখবেন সালমান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বলিউড ভাইজান সালমান খানের নতুন কোনো সিনেমার ঘোষণা মানেই বিশ্বজুড়ে উচ্ছ্বাস। ভক্তকুলে হইহই রব। আর তিনি কখনো নিরাশ করেন না। আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত 'ভারত'। যত দিন যাচ্ছে, নতুন নতুন চমক হাজির হচ্ছে ভক্তদের সামনে। গতকাল মুক্তি পেয়েছিল 'চাশনি'র টিজার, আর আজ পুরো গান।
সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন ভক্তকুলে বিস্ময় সৃষ্টি করেছে। দুই তারকার রোমান্টিক ব্যালাডে মুগ্ধ অনুরাগীরা।
'দিল দিয়া গালান'-এর পর ফের 'চাশনি' গানে ভালোবাসার নতুন রূপ দেখালেন সালমান-ক্যাটরিনা। নিঃসন্দেহে বলা যায়, চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক গান 'চাশনি'।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে 'চাশনি' গানটির ভিডিও শেয়ার দিয়েছেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, 'ইশক-দি-চাশনি, প্রকাশিত হলো চাশনি গান।' অমনিই ভক্তরা দেখা শুরু করেন সালমান-ক্যাটরিনার রসায়ন। নতুন রসায়নে উচ্ছ্বসিত ভক্তকুল।
শুধু সিনেমার রসায়নই নয়, বাস্তব জীবনেও সালমান-ক্যাটরিনার সুসম্পর্ক কারো অজানা নয়। বলিউডে একসময় জোর গুঞ্জন ছিল, চুটিয়ে প্রেম করছেন তারা। যদিও পরে বিচ্ছেদ হয়ে যায়। তবে এখনো দুজনের গভীর বন্ধুত্ব রয়েছে। খানদান পরিবারেও যাতায়াত আছে ক্যাটরিনার।
টুইটারে অনেক সালমান-ভক্ত গানটি রিটুইট করেছেন। কেউ লিখেছেন, 'বর্ষসেরা গান।' একজন লিখেছেন, 'সুপার সং ভাই। লাভ ইউ সালমান ভাই।'
এদিকে ভক্তদের এমন টুইট বার্তার পর সালমান খানের তরফ থেকে ফিরতি কোনো বার্তা পাওয়া যায়নি। এবার দেখার পালা ভক্তদের এ অনুরোধ সুলতানের কাছে কতোটা গ্রহণযোগ্যতা পায়।
তবে এক ভক্ত গানটিতে সালমান-ক্যাটরিনার প্রেমময় দৃশ্যে অতি-উচ্ছ্বসিত। তুলেছেন বিয়ের প্রসঙ্গ। গানটি রিটুইট করে সুষমা সাহু নামের ওই ভক্ত ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসি সালমান, দুজনকে দেখতে দারুণ লাগছে। প্লিজ, ক্যাটরিনাকে বিয়ে করো।'
একেবারে হৃদয় দিয়ে গেয়েছেন অভিজিত্ শ্রীবাস্তব। শ্রুতিমধুর 'চাশনি'। চার্টবাস্টার 'স্লো মোশন'-এরপর সুরকার বিশাল-শেখর সংগীতপ্রেমীদের হাতে তুলে দিলেন প্রেমপূর্ণ 'চাশনি'। ইশরাদ কামিলের গীতিকবিতা বরাবরের মতোই হৃদয়স্পর্শী।
এ বছর ঈদে মুক্তি পাবে আলী আব্বাস জাফর পরিচালিত 'ভারত'। ব্লকবাস্টার সিনেমা 'সুলতান' ও 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর ফের আলীর সঙ্গে কাজ করলেন সালমান। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
'ভারত'-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন মুক্তি পাবে এ ছবি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







