ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৫৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ক্যাটরিনার দিকে তাকিয়ে সালমানের ধমক খেয়েছিলেন তিনি!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্যাটরিনার নাম উচ্চারিত হলে সালমান খানের নাম চলে আসাটা স্বাভাবিক।

ক্যাটরিনা ও সালমান খানের সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার।  তার পর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

এতে বলা হয়, নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের কীভাবে পথ চলতে হবে তা।  এ সময় বলিউডের ‘টাইগার’ ক্যাটরিনাকে সব সময় আগলে রাখার তাগিদ অনুভব করতেন।

ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। সে তালিকায় আছেন বরুণ ধাওয়ানও।

একদিন হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কাপুর।

ৃএকসঙ্গে হাঁটতে হাঁটতে বরুণ সদ্য বলিউডে পা রাখা ক্যাটরিনার দিকে তাকাচ্ছিলেন বারবার। ক্যাটরিনা এ বিষয়টি আমলে না নিলেও চোখ এড়ায়নি সালমানের। এর পর আর যায় কোথায়! বরুণকে কড়া ধমক দিয়েছিলেন সালমান।

সালমানের বকুনি খেয়ে বরুণ খুললেন ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’। পাশে পেলেন বন্ধু অর্জুনকে।

আর এ ঘটনা করণ জোহরের অনুষ্ঠানে এসে ফাঁস করেন ক্যাটরিনা।

এদিকে  ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।  কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।

যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।