ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ক্যান্সারকে গর্ভকালীন জটিলতা ভেবে ভুল, নারীর মৃত্যু

আপডেট: ০৩:০৬ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার

image_219250.sam sfund661উইমেননিউজ ডেস্ক, ঢাকা : গর্ভকালীন জটিলতা নিয়ে হাতপাতালে গেলেন এক নারী। পরে দেখা গেলো, তার আসলে ক্যান্সার হয়েছে। ২ পাউন্ড ২ আউন্স ওজনের এক শিশুর জন্ম দেন তিনি। কিন্তু আর বেশি দিন বাঁচতে পারলেন না। অবশেষে যুদ্ধ করতে করতে মারা গেলেন। সামান্থা বিভেন নামের ২৯ বয়সী ওই ব্রিটিশ নারী ২৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন। বেশ কিছু সময় ধরে তিনি রক্তস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ভেবেছিলেন এটা গর্ভধারণজনিত সমস্যা। হাতপাতালে গেলেন এবং সমস্যা হিসেবে তার টারমিনাল ক্যান্সার ধরা পড়লো। দুই সন্তানের জননী সামান্থা। মেক্সিকো উড়াল দিলেন চিকিৎসা নিতে। গত বছরের মে মাসে চিকিৎসকরা বলেছিলেন আর বড়জোর এক-দেড় বছর বাঁচবেন তিনি। এর আগে থেকেই মাঝে মাঝে ঋতুর সঙ্গে প্রচুর রক্ত যেত তার। কিন্তু কেউ ধরতে পারেননি ক্যান্সার হয়েছে। গত বছরের অক্টোবরে ২৬ মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় যখন হাসপাতালে আসেন, তখন প্রথমবারের মতো এ সমস্যা ধরা পড়ে তার। এর তিন মাস পর অপরিপক্ক দ্বিতীয় সন্তান হয় তার। চিকিৎসারত থাকার পর দেখা যায় যে, সামান্থার সেরভিক্স থেকে ক্যান্সার দূর হয়েছে। কিন্তু তা ফুসফুস এবং টারমিনালে ছড়িয়ে পড়েছে। এর পর কেমোথেরাপি নেওয়া শুরু করেন এই নারী। কিন্তু ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। অবশেষে আর পারলেন না। মারা গেলেন তিনি। বর্তমানে তার স্বামী এবং স্বজনরা দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে তহবিল গঠনের চেষ্টা করছেন। কারণ সামান্থাকে বাঁচাতে ইতিমধ্যে সব খুইয়েছেন তিনি। সূত্র : ফক্স নিউজ ০৮.০৫. ২০১৫