ক্যাম্পেই ঈদ তাদের, পেলেন নতুন জামা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১০ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস। ৮ আগস্ট সেই গেমস শেষ হওয়ার পর দিনই তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। দু’টি বড় আন্তর্জাতিক গেমস থাকায় অনেক ক্রীড়াবিদ, কোচকেবাড়ির পরিবর্তে ক্যাম্পেই ঈদ উদযাপন করতে হচ্ছে। অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসের খেলোয়াড়দের মিলছে না ছুটি। মা-বাবা কিংবা কোন আত্মীয়-স্বজন নন, ক্যাম্পে সতীর্থদের সঙ্গেই তারা ভাগ করে নেবেন ঈদের আনন্দ।
ঈদের ছুটি না পেলেও নতুন জামা কাপড় পেয়েছেন অ্যাথলেটরা। হাই জাম্পার উম্মে হাফসা রুমকি বলেন, ‘আমরা তিনজন ছেলে ও দুই জন মেয়ে রয়েছি বিকেএসপির ক্যাম্পে। ফেডারেশন থেকে আমাদের মেয়েদের জন্য শাড়ি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি পাঠানো হয়েছে। আজ রোববার ঈদের দিন কোরবানির জন্য একটি খাশিও পাঠানো হয়েছে। মা-বাবা না থাকলেও আনন্দের কোন কমতি দেখছি না।’
সব সময় ঘরোয়া খেলাধুলায় ব্যস্ত থাকা হ্যান্ডবল আন্তর্জাতিক খেলার সুযোগ পায় কম। এবার ইসলামিক সলিডারিটি গেমসে নারী দল অংশ নেবে। এজন্য ঈদে ছুটি পায়নি হ্যান্ডবল দল। হ্যান্ডবল ফেডারেশন খেলোয়াড়দের জন্য কোরবানির ব্যবস্থা করেছে। ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে কমনওয়েলথ গেমস ও সলিডারিটি গেমসের জন্য ক্যাম্পে রয়েছেন কুস্তি খেলোয়াড়রাও। ঈদের জন্য কুস্তিগীরদের হাত খরচ দেওয়া হয়েছে।
গত ঈদের মতো এবারও ছুটি নেই টেবিল টেনিসে। বাড়ি যেতে পারছেন না তারা। তবে ঈদের দিন নিজেদের মতো কিছুটা সময় কাটাতে পারবেন। তাও ক্যাম্পের গন্ডির মধ্যে। কোচ মোহাম্মদ আলী বলেন, ‘খেলোয়াড়রা ঈদে বাড়ি যেতে পারছি না। কারণ সামনেই গেমস। করোনা হলে কে দায়িত্ব নেবে। তাই ছয় ছেলে মেয়ে ক্যাম্পেই ঈদ কাটাচ্ছি।’
ছুটি নেই ভারোত্তোলনেও। মাবিয়াদের কোচ শাহরিয়া সুলতানা সূচী বলেন, ‘আর্মি স্টেডিয়াম এবং পল্টনের জিমন্যাশিয়ামে বিরামহীন অনুশীলন চলছে মাবিয়া-ইকরাদের। ঈদে তাদের কোন ছুটি নেই। কেউ বাড়ি যাবে না কারন ক’দিন পরেই গেমসে যেতে হবে। যাতে কেউ সমস্যায় না পড়ে, তাই আমাদের কোন ছুটি নেই।’
পরিবারের সঙ্গে ঈদ করতে না পারায় অবশ্য খুব আফসোস নেই খেলোয়াড় কোচদের। দেশের জন্য বিদেশের মাটিতে লড়ার গৌরবের। ঈদের আগের দিন অনুশীলন থাকলেও ঈদের দিনে কিছুটা ছাড় পাবেন সব ডিসিপ্লিনের খেলোয়াড়রা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






