ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:২৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজ ৬৩১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ হওয়া লোকের তালিকা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। এদিকে উদ্ধার কর্মীরা দাবানলে পুড়ে যাওয়া আরো সাতটি দেহাবশেষ উদ্ধার করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।


বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের এ সংখ্যা একদিনের ব্যবধানে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এক সপ্তাহ আগে ছড়িয়ে পড়া এ দাবানলের ঘটনায় তদন্ত কর্মকর্তারা কাজে ফিরে যাওয়ায় এবং জরুরি সেল গঠন করায় নিখোঁজের এ তালিকা লম্বা হলো।


এ নতুন তালিকার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এ দাবানলের ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছি।’