ক্রিকেটপ্রেমী মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
খেলার প্রতি দারুণ ঝোঁক রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। বিশেষ করে ক্রিকেট। শুধু খেলা দেখাই নয়, সময় পেলে ব্যাট হাতে তিনিও নেমে পড়েন খেলার মাঠে।
এদিকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। আর আজ বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শত ব্যস্ততার মাঝেও পছন্দের দলের খেলা দেখবেন এই চিত্রনায়িকা।
মাহি বলেন, ‘ক্রিকেট খেলার প্রতি আমার দুর্বলতা এমনিতেই একটু বেশি। আর আমার ভালোবাসার টিম বাংলাদেশ। আমার প্রত্যাশা, আমার টিম ট্রফি জিতবে।’
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘খেলা নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে আগে কিছুই বলা যায় না। আমার বিশ্বাস ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতবে। বাংলাদেশের খেলার ধরন পাল্টে গেছে। এখন পুরো বিশ্বই বাংলাদেশের প্রশংসা করছে। এরই মধ্যে আমরা তা দেখেছি।’
তিনি বলেন, ‘প্রথমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ ক্রিকেটের সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের খেলা দেখে, সবাই বাহবাহ দিয়েছে। নিউজিল্যান্ড-বাংলাদেশ খেলায়ও ছিল টানটান উত্তেজনা। আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। আজও সবাই বাহবাহ দেবে বাংলার টাইগারদের।’
খেলা দেখা নিয়ে মাহি প্রায়ই বাজি ধরে থাকেন। তার ভাষ্য, ‘আমি আমার দলের জয়ের ব্যাপারে সব সময় আশাবাদী। সেই আত্মবিশ্বাস থেকে মাঝে-মধ্যে নিজেদের মধ্যে বাজি ধরে থাকি। বাজিগুলো বেশির ভাগই এমন হয়- আমি জিতলে, আমাকে খাওয়াতে হবে। বহুবার জিতেছি, হেরেছিও।’
মাহি আরও বলেন, ‘টাকা নিয়ে অপুর (মাহির স্বামী) সঙ্গে বেশি বাজি ধরি। একবার ইন্ডিয়া-বাংলাদেশ খেলা নিয়ে ওর সঙ্গে ২৫ হাজার টাকা বাজি ধরি। সেবার আমি জিতে যাই। এরপর অন্য খেলায় ৫০ হাজার টাকার বাজি ধরি। কিন্তু সেবার আর জিততে পারিনি। খুব কষ্ট লেগেছিল, টাকাগুলো দিতে।’
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







