ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১১:১৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

ক্রিকেটার রাহুলের সাথে মেয়ের বিয়ে প্রসঙ্গে সুনীল শেঠি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আথিয়া শেঠি ও ক্রিকেটার কেএল রাহুলের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন এখন বাতাসে ভাসছে। আগামী তিন মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি। দুই পরিবারে এখন এই বিয়েকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে। এই জল্পনা-কল্পনায় জল ঢেলে দিলেন বাবা সুনীল শেঠি। 

মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সুনীল এই প্রথম তার মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন। সুনীল বলেছেন, না, বিয়ের ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি। সুনীলের আগে আথিয়ার ভাই অহন শেঠিও এই বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, সবটাই রটনা। আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে এখনও কোনও কথা এগোয়নি।
 
মুম্বাই সংবাদমাধ্যম বলছে, রাহুলের পরিবার ছেলের বিয়ে নিয়ে কথা বলতে মুম্বাইয়ে আথিয়ার পরিবারের সঙ্গে দেখাও করেছে। বিয়ের পর নতুন দম্পতি যে বাড়িতে থাকবে, সেখানেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনও ঠিক করা হয়েছে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি রাহুল-আথিয়া।