ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:১৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ক্লান্তি ও অবসাদ দূর করে অ্যালোভেরা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যালোভেরার গুণ এককথায় বলে শেষ করা যাবে না। ত্বকের যত্ন থেকে শুরু করে শরীরের নানা সমস্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক এসিড, অ্যামিনো এসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ যা শরীরের সুস্থতায় কাজে লাগে। আর বাজারে বেশ সহজলভ্য অ্যালোভেরা। চলুন অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

হজম প্রক্রিয়া
হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না। এর অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ভালো রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যাবে।

ডায়াবেটিস
যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে অনেক উপকার পাওয়া যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে অ্যালোভেরা জেল।

হার্ট ও দাঁতের যত্নে
অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে। এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এ ছাড়াও অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা ও ইনফেকশন নিবারণে সহায়তা করে। অ্যালোভেরার জুস শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি আবার ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। যার ফলে দীর্ঘদিন আপনার হার্ট ভালো থাকে।

ক্লান্তি ও অবসাদ দূর করে
দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরার জুস খুবই কার্যকরী। নিয়মিত অ্যালোভেরার জুস খেলে শরীরের ক্লান্তি দূর হয়। এতে শরীর সতেজ থাকে।

চুলের পুষ্টি বৃদ্ধি করে
চুলের শুকনো ভাব দূর করতে অ্যালোভেরা জেল খুবই উপকারী। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল উপাদান চুল পড়া ও খুসকির সমস্যা দূর করতে সাহায্য করে।