খাদে ভরা শহরে মিশেছে নতুন জল ও অন্যান্য কবিতা
সাবরিনা চৌধুরী | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
কবি সাবরিনা চৌধুরী
ক] খাদে ভরা শহরে মিশেছে নতুন জল
খাদে ভরা শহরে
মিশেছে নতুন জল,
মুখোশের মুখগুলো
ভালো আছে মনে হয়।
বেহিসেবের কড়াকড়িতে
বাড়ন্ত ডাস্টবিন,
ঠগিদের চোখে ঝুলে
মোটা গ্লাসের দূরবীণ।
তরুণীর ধর্ষিত বুক
নিরুত্তাপ চিবুক
একটা অশ্রাব্য হর্ণ,
আর কিছু অর্থহীন চিৎকার
পুরে খায় দুপুরের কড়া রোদ।
নিয়মের পাটাতনে
অবহেলা জাল বুনে।
কে বা কারা যেনো
খুবলে খায়
নরম যৌবন, তুলতুলে ঘ্রাণ।
উন্নয়নের মাঠ খেয়ে পুষ্ট হয়
কিছু অজাতের ধন।
ওদের কোন মুখ নেই
চোখে কেবল দুঃশাসনের ভর।
দু' ধারি তলোয়ারের আঘাতে
ওদের মণ্ডু কাটা পরে না।
খুব আয়েশে বেঁচে থাকে
অশনাক্ত লোলুপ জিহবা,
টিকে থাকে অদৃশ্য মন্ত্রপাতে।
ওরা চেটেপুটে খায় নারীর সম্ভ্রম
নেতৃত্ত্বের মক্ষীচোখ,
ওদের মোচ্ছবে দর্শক হয়
কিছু বিকলাঙ্গ ভ্রষ্ট মগজ।
খ] সমুদ্র হবো
সমুদ্র হবো ভেবে একদিন
ঘর ছেড়ে, পথ হয়েছিলাম।
পথের শেষ দেখবো বলে
হয়ে উঠলাম নবীন পথিক।
কিন্তু দেখা হলো না,
সমৃদ্ধ সভ্যতা, উর্বর মেঘ।
দেখলাম কেবল নীল দংশনে
অস্তিত্বের সংকট।
যাপিত জীবনের
অনন্য কৃতদাসী,
গুমরে- দুমরে দুলে ওঠে
মৃত্যুর মতো,
তার সীমাহীন অন্ধস্বপ্ন
মেকী শিল্পের প্রলেপে
আপাতমস্তক
বিস্ফোরিত।
গ] পরাস্ত ট্রিগার
তবে তাই হোক যা কখনো হয় নি আগে,
ভিজে যাক সব কথার কলিরা,
না হয় ভেসে যাক কোন নদীর বানে,
না হোক দেখা সংগোপনে,
কিংবা ঝড়ের আহবানে
আমিও জমিন রেখেছি পেতে,
ভুবনের হয়ে ছুটবে বিদিক,
বাজবে তারা আপন ঢঙে,
শূন্য করে এদিক ওদিক।
রাস্তার ধারে বাতির ঝারে
অন্ধকারে ভিজিয়ে দু'চোখ,
খুঁজবো না হয় একের অধিক।
দিনের শেষে যে আলোটা,
পরাস্ত হবে রূপোলি খাঁচায়,
সেখানে দেবো সূর্যের স্বান্তনা,
অদেখা চোখের পরাবর্তে,
স্বপ্নজীবীর পালক পোড়ে,
ট্রিগার চেপে উড়িয়ে দেবো,
আমিও না হয় ভাববো না।
ঘ] অস্পৃশ্য অডিটেরিয়াম
পলাতক নগরীর
ঘুমোট সাজে
সৌজন্যা.....
তোমার আধা-জাগরিত
নূপুর নাচে,
দু' চোখের চক্রাকার
মলিনতায়
অজান্তে
ঝমঝম করে বড় হয়
নোনাভ হলুদ নদী।
টর্চের খোলা আলোর
মরা রঙে
থইথই করে
অন্ধকার হাটে।
তোমাকে যেমন করে
দুঃখিত করতে চেয়েছিল
কায়াহীন ঈশ্বর,
ঠিক তার চেয়েও বড় হচ্ছে
তোমার সয্যের
সহজাত বিকেল।
ইট-কাঠ আর
ইস্পাতের গায়ে,
রেখে যাওয়া
বিগত অশ্রুবিতানে,
গড়ে তুলছো
নতুন নতুন সমাধিস্তম্ভের
অস্পৃশ্য অডিটেরিয়াম।
---------0---------
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

