খাদ্যে ভেজালকারীরা খুনি, ফাঁসি চাই: বেনজীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
খাদ্যে যারা ভেজাল মেশায় তাদেরকে ‘খুনি’ আখ্যা দিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বলেছেন, এদের ফাঁসি দিতে হবে। এ জন্য আইনের সংস্কারও চেয়েছেন তিনি।
মঙ্গলবার রোজার প্রথম দিন রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে র্যাব প্রধান এই কথা বলেন। রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।
রোজায় বরাবর খাদ্যপণ্যের চাহিদা থাকে বেশি। আর মাসের শুরুতেই সারা মাসের কেনাকাটা সেরে রাখতে চান বহুজন। এতে বাজারে চাপ পড়ায় পণ্যমূল্যও বেড়ে যায় প্রতি বছর। আর এভাবে না কিনে সারা মাস অল্প অল্প করে কেনাকাটা করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। এখানে একটি ছোট পরিবার দুই দিন চালাতে পারবে- এমন পরিমাণে একটি থলে তৈরি করে বিক্রি করা হয়। এতে এক কেজি শশা, ৫০০ গ্রাম বেগুন, এক হালি লেবু, এক কেজি পেঁয়াজ, ৩০০ গ্রাম কাঁচা মরিচ, ৫০০ গ্রাম টমেটো, এক কেজি আলু এবং আধা কেজি গাজর ছিল।
এই মাসে পণ্য মূল্যের পাশাপাশি খাদ্যে ভেজালের বিষয়টি নিয়েও বেশ উদ্বেগে থাকে ভোক্তারা। র্যাব প্রধান বলেন, ‘কিছু অসৎ ব্যবসায়ীর জন্য বাজারে মূল্য বাড়ছে। এই অংশকে আমরা সার্জারি করে আলাদা করে দেব। এদেরকে অপারেশন করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। দরকার নেই এই অংশের। যারা ভেজাল করে তারা খুনি।
‘খুন করলে যদি ফাঁসি হয়, যে খাদ্যে ভেজাল মেশায় তারও ফাঁসি হতে হবে।’
এই অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ সংশোধন করারও দাবি জানান বেনজীর। এ জন্য অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। বলেন, ‘যাতে দেশের মাটিতে কেউ খাদ্যে ভেজালের মতো দুসাহস না দেখাতে পারে।’
মাত্রাতিরিক্ত মুনাফা করার প্রবণতা ছাড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান র্যাব মহাপরিচালক। বলেন, ‘রমজান আসলে পণ্যের দাম বাড়বে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে রমজান আসবে পণ্য মূল্য কমবে। সেটা এক টাকা হলেও কমবে। ব্যবসায়ীরা এখন অনেক সু-সংগঠিত। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সরকারের আমলে যদি বাজার নিয়ন্ত্রণ না হয় তাহলে কবে হবে?’
‘আসেন আমরা আজ থেকে শুরু করি। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ দিব না। খুচরা বিক্রেতা দোষ দেয় পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা বলবে সরবরাহকারী বাড়িয়েছে। কোথাও অন্যায্যভাবে উদেশ্যপ্রণোদিত ভাবে দাম বাড়ালে আমাদের বলবেন।’
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





