ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৮:৫০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

খালে পাওয়া গেলো ৬৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।