খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশজুড়ে দোয়া কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশজুড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি।
মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সোমবার বাদ জোহর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ বিকাল ৪ টায় ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা হবে।
সাতদিনব্যাপী কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের: এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ জন্য আজ সোমবার থেকে সাতদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি পালন করতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




