ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন করা হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য কোনও আবেদন করা হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ মে) তিনি গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৩ মে) গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করেছেন।

সোমবার (৩ মে) দুপুরে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

পরে রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, করোনারি কেয়ার ইউনিটে উনি আছেন। এই ইউনিটে যখন রোগী থাকে তখন তো সেটা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয়। সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকাল ৪টায় খালেদা জিয়াকে সিসিইউতে( কেয়ার ইউনিট) স্থানান্তর করে।

-জেডসি