খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, ভালো আছেন: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার মেডিক্যাল টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ।
সোমবার বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এ কথা জানান।
ডা: জাহিদ বলেন, নতুন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি স্থিতিশীল আছেন, ভালো আছেন। আর আপনারা আগেই জানেন যে, তিনি নন কোভিড রোগী হিসেবে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, আপনাদের জানিয়ে রাখি যে ম্যাডামের (খালেদা জিয়ার) ইতোপূর্বে যে সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিলো গতকাল ওইগুলোর রিপোর্ট নিয়ে মেডিক্যাল বোর্ড পর্যালোচনা করেছে। এসব রিপোর্ট পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে। সেসব পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে মেডিক্যাল বোর্ড ওইগুলোর রিপোর্ট দেখে পরের করণীয় ঠিক করবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: এ জেড এম জাহিদ, ডা: শাহাবুদ্দিন, ডা: সিনা, ডা: ফাহামিদা বেগম, ডা: মাসুম কামাল, ডা: আল মামুন (মেডিসিন), ডা: সাদিকুল ইসলাম ও ডা: তামান্না।
এর আগে ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেয়া হলে ১১ এপ্রিল খালেদা জিয়ার পজিটিভ আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেয়ার পর আবারো ফল পজিটিভ আসে। পরে গত মঙ্গলবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা'র জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




