খালেদা জিয়ার কিডনি-লিভার ঠিকমত কাজ করছে না: ফকরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
ফাইল ছবি।
করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেড় মাস পেরিয়ে গেলেও এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না তিনি ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও সামনে আসে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি।
এ সময় মির্জা ফখরুল বলেন, করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও করোনা-পরবর্তী জটিলতায় খালেদা জিয়া ভুগছেন। মাসখানেক ধরেই তা সংবাদমাধ্যমকে জানানো হচ্ছিল। সংগত কারণে দেড় মাস পেরিয়ে গেলেও এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না বিএনপি চেয়ারপারসন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্মদিন ইস্যু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই খালেদা জিয়ার জন্মদিনের মতো বিষয়কে অযাচিতভাবে ইস্যু করছে।
মাসখানেক আগে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




