ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:০৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। রোববার (১১ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানান। তিনি জানান, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন।

এর আগে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইসিডিডিআর,বিতে শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টটি স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ।

-জেডসি