ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ এএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে তরল খাবার খেতে দেওয়া হয়েছে। তিনি ভাতও খেয়েছেন। 

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন মিডিয়াকে এ তথ্য জানান।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, অপারেশনের পর বায়োপসি করতে যে নমুনা সংগ্রহ করা হয়েছে তার রিপোর্ট আগামী বৃহস্পতিবার পাওয়া যেতে পারে। এই রিপোর্ট পাওয়ার পর নমুনাটি দেশে ও দেশের বাইরের কয়েকটি পরীক্ষাগারে পাঠিয়ে আরও নিশ্চিত হতে চান তার চিকিৎসকরা। 

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার প্রেসার ও পালস স্বাভাবিক আছে। ইনসুলিন দিয়ে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। মঙ্গলবার খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন।