খালেদার মুক্তির দাবিতে বিকেলে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে বন্দির দুই বছর পূর্ণ হচ্ছে আজ ৮ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি।শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট এবং বিকেলে রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি।
ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দুই বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার সমাবেশ করবে ঐক্যফ্রন্ট। বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. কামাল হোসেন।
এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার মুক্তির দাবিতে একই দিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জনসভার সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতিও দেয়া হয়েছে। আগামীকাল ২টা থেকে জনসভা শুরু হবে।
অপরদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বাদজুমা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে শুক্রবার দেশব্যাপী মসজিদে-মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেটও বিতরণ করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন নিম্ন আদালত। এরপর পাঁচ বছরের দণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। কারাবন্দি খালেদা জিয়াকে গত বছরের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই আছেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




