ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:৪৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

খুলনার অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১টার দিকে ওই গ্রামে নানার বাড়ি থেকে লাবনী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

কামরুল হাসান জানান, বুধবার রাতে ১টার দিকে নানার বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।