ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৫৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

খুলনার বিভিন্ন জায়গায় ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনার বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ।

তিনি জানান, বৃহস্পতিবার( ১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ৩ সেকেন্ড। খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে।

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রও জানিয়েছে, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।