ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৭:১১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আলমডাঙ্গায় আধা ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়িসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন। তিনি বলেন, ঝড়ে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে আলমডাঙ্গা স্টেশনে নকশীকাথা এক্সপ্রেস ও
একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এছাড়াও হালসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে সাগরদাড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।