খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
খুলনা মহানগরীর খালিশপুরে মহুয়া খাতুন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা নর্দান ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। মহুয়া বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। খুলনার খালিশপুরে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
খালিশপুর থানা পুলিশের এসআই মো. শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোনো খাবার গ্রহণ করেননি মহুয়া। রাতে ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর খালিশপুর আলম নগর এলাকার নানাবাড়ি থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



