খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের মক্কায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ঝুলন্ত মসজিদ। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত ‘প্রার্থনার স্থান’। এর মাধ্যমে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটি।
কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে তৈরি করা মসজিদটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনার সৌন্দর্য্য উপভোগ করা যায়।
সর্বাধুনিক প্রযুক্তি এবং বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে ১ হাজার ২৩ ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। স্টিলের তৈরি ব্রিজটির ওজন ৬৫০ টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের ৩৬, ৩৭ এবং ৩৮ তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে।
নামাজের এ স্থানটি ৫৫০ স্কয়ার মিটার প্রশস্ত। একসঙ্গে ৫২০ জন নামাজ পড়তে পারবেন এ মসজিদে। আরব ও ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে মসজিদটির ভেতর।
ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদটির ভেতর থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করতে পারবেন। এছাড়া সূর্যাস্তের সৌন্দর্য্যও এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






