খুশবু ছড়িয়ে ফিদে মাস্টার কিশোরীকন্যা খুশবু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
খুশবু ছড়িয়ে ফিদে মাস্টার কিশোরীকন্যা খুশবু
দাবায় নতুন এক সম্ভাবনার আলো জ্বালালেন কিশোরী ওয়াসরিয়া খুশবু। মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব দাবা ফেডারেশন (ফিদে) থেকে উইমেন ফিদে মাস্টার (ডব্লিউএফএম) খেতাব অর্জন করেছেন তিনি। এটি দেশের নারী দাবাড়ুদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
খুশবু ২১০০ রেটিং পয়েন্টের গন্ডি পেরিয়ে বর্তমানে ২১৪৫ রেটিংয়ে পৌঁছেছেন, যা তাকে বাংলাদেশের সক্রিয় নারী দাবাড়ুদের মধ্যে শীর্ষে তুলেছে। বর্তমানে ফিদেতে নিবন্ধিত এক হাজারের বেশি নারী দাবাড়ুর মধ্যে সক্রিয় ২০৫ জনের তালিকায় তিনি এগিয়ে সবার আগে।
২০১৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে ঢাকায় দাবা যাত্রা শুরু করে খুশবু ধাপে ধাপে উন্নতি করেন। ২০২৩ সালে এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে তিনি উইমেন ক্যান্ডিডেট মাস্টার (ডব্লিউসিএম) খেতাব অর্জন করেন। বাংলাদেশে রানি হামিদ, শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিনের মতো তারকা দাবাড়ুরা উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার (ডব্লিউআইএম) পর্যন্ত পৌঁছালেও এখনো কোনো নারী খেলোয়াড় উইমেন গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) হননি। দেশে ডব্লিউএফএম খেতাবধারী নারী খেলোয়াড়ও আছেন দশজনের কম, যা সেই স্বপ্নের মাত্র দুই ধাপ নিচে।
নতুন খেতাব পাওয়ার পর সোমবার ফেসবুকে খুশবু লিখেছেন, ‘এটা কেবল শুরু, আমি আরও দূর যেতে চাই, নিজের জন্য, বাংলাদেশের জন্য। আমার পরের লক্ষ্য উইমেন গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম)। আরও প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাব, নতুন স্বপ্ন জয়ে নামব।’
তিনি বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ নৌবাহিনীর তার দল এবং যাত্রাপথে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











